Academicবার্ষিক পরীক্ষা ২০২৬ সংক্রান্ত বিজ্ঞপ্তি | Annual Examination 2026
Read Noticeসিন্দুরমতি উচ্চ বিদ্যালয় — ১৯৬৩ সাল থেকে লালমনিরহাট সদরের ঐতিহ্যবাহী সিন্দুরমতিতে মানসম্মত মাধ্যমিক শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের বিকাশ।
ভর্তি ও পাঠ্যক্রম
মানসম্মত শিক্ষা প্রদান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করে জীবনে সফলতার জন্য প্রস্তুত করা।
জ্ঞানী, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী একটি প্রজন্ম গড়ে তোলা, যারা সমাজকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।

প্রধান শিক্ষক
সিন্দুরমতি উচ্চ বিদ্যালয় · লালমনিরহাট সদর
১৯৬৩ সাল
থেকে ঐতিহ্যের ধারক
৬ষ্ঠ-১০ম
শ্রেণি কার্যক্রম
✦ প্রধান শিক্ষকের বাণী
সিন্দুরমতি উচ্চ বিদ্যালয়ে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমাদের লক্ষ্য হলো একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে।
আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন শিক্ষার্থীর মধ্যে সততা, নৈতিকতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলাও শিক্ষার অন্যতম উদ্দেশ্য। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আগ্রহ ও পরিশ্রমের মাধ্যমে আমরা একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান শিক্ষক

বিদ্যালয়ের সুবিধাসমূহ
আধুনিক শ্রেণিকক্ষ, সমৃদ্ধ ডিজিটাল ল্যাব ও প্রাকৃতিক মনোরম পরিবেশে আমরা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ ঘটাই।
শিক্ষার্থীবান্ধব, খোলামেলা ও আলো-বাতাসপূর্ণ পরিবেশে আনন্দময় পাঠদান।
প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য আধুনিক কম্পিউটার সুবিধা ও সমৃদ্ধ পাঠাগার।
শিক্ষার্থীদের মধ্যে সততা, মূল্যবোধ ও দায়িত্বশীলতা গড়ে তোলার অনন্য উদ্যোগ।
বিতর্ক, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ এবং নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন।
শ্রেণি ও পাঠ্যক্রম
(৬ষ্ঠ শ্রেণি)
প্রাথমিক থেকে মাধ্যমিকে উত্তরণ, মৌলিক বিজ্ঞান ও ভাষা শিক্ষার শক্ত ভিত্তি।
Learn More(৭ম ও ৮ম শ্রেণি)
সৃজনশীল মেধা বিকাশ, গণিত ও তথ্যপ্রযুক্তির বাস্তবমুখী দক্ষতা অর্জন।
Learn More(৯ম ও ১০ম শ্রেণি)
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এস.এস.সি পরীক্ষার সুদৃঢ় প্রস্তুতি।
Learn More(সহশিক্ষা)
ক্রীড়া, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ।
Learn Moreআমাদের স্কুলের রিভিউ
“আমি সিন্দুরমতি স্কুলের ২০১৭ সালের SSC ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম। জীবনের গুরুত্বপূর্ণ ৫টি বছর এই প্রতিষ্ঠানের সঙ্গে কেটেছে। এই দীর্ঘ সময়ে শুধু শিক্ষা নয়, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জীবনের নানা গুরুত্বপূর্ণ শিক্ষা এখান থেকেই শিখেছি।”


“সিন্দুরমতি স্কুলে কাটানো ৫টি বছর আমার জীবনের অন্যতম সুন্দর অধ্যায়। এই প্রতিষ্ঠান থেকেই শিখেছি শিক্ষা, শৃঙ্খলা, সময়ের মূল্য, দায়িত্ববোধ ও জীবনের নানা বাস্তব শিক্ষা - যা আজও আমার পথচলার অনুপ্রেরণা।”
“সিন্দুরমতি স্কুলের স্মৃতিগুলো আমার জীবনের অমূল্য সম্পদ। এই প্রতিষ্ঠানে কাটানো সময় আমাকে শুধু একাডেমিক শিক্ষা নয়, শিখিয়েছে শৃঙ্খলা, সময়ের মূল্য, দায়িত্ববোধ ও সুন্দরভাবে এগিয়ে চলার অনুপ্রেরণা।”
আমাদের চিত্রশালা







Admission Process
Submit application
Schedule a visit
Meet our team
Complete enrollment
Class Schedule
সাধারণ জিজ্ঞাসা
বিদ্যালয়ের ভর্তি বা অন্য যেকোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ করুনসিন্দুরমতি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত (Class VI to Class X) জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান করা হয়।
শিক্ষার্থীর ডিজিটাল জন্মনিবন্ধন সনদের কপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়।
সিন্দুরমতি উচ্চ বিদ্যালয় ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি লালমনিরহাট সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
হ্যাঁ, বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব, ব্যবহারিক বিজ্ঞানাগার ও সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততাবোধ জাগ্রত করতে বিদ্যালয়ে বিক্রেতাবিহীন 'সততা স্টোর' চালু রয়েছে, যেখানে শিক্ষার্থীরা স্বপ্রণোদিতভাবে মূল্য পরিশোধ করে পণ্য কেনে।
📌 Notice Board